১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র এক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন খবরের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে।

আটক ব্যক্তির নাম সুমন মন্ডল (৪০)। তিনি নারায়ণগঞ্জ সদরের পাগলা ইসলামিয়া বাজার গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, ভোরে তল্লাশিকালে সুমন মন্ডলের দৈহিক চালচলন সন্দেহজনক মনে হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। পরবর্তীতে তাঁর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪টি পূর্ণাঙ্গ এবং ১টি অর্ধেকসহ মোট সাড়ে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তাঁর।

উদ্ধারকৃত ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া তাঁর ব্যবহৃত ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, ৫০০ টাকা মূল্যের একটি ঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করা হয়। সর্বমোট আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

জব্দকৃত স্বর্ণ ও সংশ্লিষ্ট মালামাল উদ্ধারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

রঙ-বেরঙের ফুলে সেজেছে যশোর কারাপ্রাঙ্গণ

হাসিমপুর প্রাইমারি স্কুলে রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *