স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি)-এর হারিয়ে যাওয়া ২৭ জন প্রয়াত কবির স্মৃতি অম্লান রাখতে এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে যশোর সদর উপজেলার হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচীতে বিএসপির প্রয়াত সদস্যদের স্মরণে একে একে বৃক্ষের চারা রোপণ করা হয়। প্রয়াত কবি নূরজাহান আরা নীতি-র স্মরণে একটি নিমের চারা রোপণ করেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি ড. শাহনাজ পারভীন এবং কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর। কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু এবং কবির ভাই বকুল হক যৌথভাবে একটি কদবেলের চারা রোপণ করেন। প্রয়াত কবি ফজল মোবারক-এর স্মরণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন কবি মঞ্জুয়ারা সোনালী, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন ও কবিপুত্র ফজল রাব্বী সুজন।কবি আকরাম হোসাইন-এর স্মরণে হরিতকি চারা রোপণ করেন বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, কবি আরশি গাইন ও কবিমাতা আছিয়া বেগম। কবি আব্দুল আলিম-এর স্মরণে জামরুল গাছের চারা রোপণ করেন কবি সুরাইয়া শরীফ, কবি এমএ কাসেম অমিয় এবং কবির স্ত্রী আয়েশা বেগম। এভাবে পর্যায়ক্রমে প্রয়াত অন্যান্য কবিদের স্মরণে আরও ২২টি ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ পর্ব শেষে দারুল আমান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক আবেগঘন স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বিএসপি-র সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, মাদ্রাসার সুপার এইচএকেএম এম মঈনুদ্দিন, যশোর ইনস্টিটিউটের নির্বাহী সদস্য আনিসুজ্জামান পিন্টু এবং বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন।
এছাড়াও আলোচনা অংশ নেন কবি ভদ্রাবতী বিশ্বাস, সহকারী অধ্যাপক আর কে ঘোষ, ডা. আহাদ আলী, কবি সুরাইয়া শরীফ, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি এম এ কাসেম অমিয়, মো. মনিরুজ্জামান, অরুণ বর্মণ, শামীম আহম্মেদ টিটো, আরশি গাইন, শরীফ হোসেন ধীমান ও সানজিদা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রয়াত কবিদের স্বজনদের মধ্যে কবি ও কলামিস্ট ফজলুল হক, কবিপুত্র মোস্তানূর রহমান সাক্ষর, আয়েশা বেগম ও আছিয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিএসপির এই সবুজ ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কবিদের সৃষ্টিকর্ম বাঁচিয়ে রাখার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

