প্রেস বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা আগামী ৩ আগস্ট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রোববার (১৯ জুলাই) নির্বাহী কমিটির মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু।
সভায় জানানো হয়, আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের ঘোষিত তারিখের বিরুদ্ধে একদল সদস্য ৭ আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে আলোচনা করেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সদস্যদের মাসিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়েছে।
সভায় সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সহসভাপতি শেখ দিনু আহমেদ, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন


