৩০ বোতল ইস্কাফ সিরাপসহ আরও এক মাদক কারবারি শ্রীঘরে !

৩০ বোতল ইস্কাফ সিরাপসহ আরও এক মাদক কারবারি শ্রীঘরে !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা থানা পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপসহ  এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় শার্শা থানাধীন শ্যামলাগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আশা (৪২)। সে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান (মাঝেরপাড়া) এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জিৎ মন্ডল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল শ্যামলাগাছি এলাকায় অবস্থান নেয়।

অভিযান পরিচালনাকালে রাত সোয়া ১টার দিকে শ্যামলাগাছিস্থ ‘বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল’ থেকে আনুমানিক ২০০ মিটার পূর্ব পাশে বেনাপোল হতে যশোরগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে আশাকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃত মোঃ আশা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে শার্শা থানা পুলিশ। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *