৮০ পিস ইয়াবাসহ শফি ও জুয়েলকে হাতেনাতে ধরলো যশোর ডিবি পুলিশ

৮০ পিস ইয়াবাসহ শফি ও জুয়েলকে হাতেনাতে ধরলো যশোর ডিবি পুলিশ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিমের বিশেষ অভিযানে জেলার সীমান্তবর্তী শার্শা থানা এলাকা থেকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৬টার দিকে শার্শা থানাধীন সাড়াতলা বাজার সংলগ্ন ফুলসরগামী রোডের একটি ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস দল শার্শার সাড়াতলা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সাড়াতলা বাজার হতে ফুলসরগামী সড়কের ব্রিজের ওপর সন্দেহভাজন কয়েকজন আরোহীর গতিবিধি লক্ষ করে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) ও মো. জুয়েল হোসেন (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে শফিকুলের কাছ থেকে ৪০ পিস এবং জুয়েলের কাছ থেকে ৪০ পিসসহ মোট ৮০ (আশি) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. শফিকুল ইসলাম ওরফে শফি (৪০), পিতা- মৃত শাহিনুর রহমান, মাতা- মোছাঃ সালেহা বেগম, সাং- শিকারপুর, থানা- শার্শা, জেলা- যশোর ও মো. জুয়েল হোসেন (২৫): পিতা- মো. আকবর আলী, মাতা- মোছাঃ হাওয়া বেগম, সাং- সালতা, থানা- শার্শা, জেলা- যশোর।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকাভুক্ত করে আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *