বেনাপোলে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোলে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আল আমিন হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আল আমিন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *