স্ফুলিঙ্গ রিপোর্ট :
চলতি বছরের এইচএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) পরীক্ষা শনিবার (৪ জুলাই) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ৮৬ হাজার ৭৮৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৪ হাজার ৪২২ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৬২ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে খুলনা জেলায় ১৬ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৪৮৮ জন। বাগেরহাটে অংশ নেয় ৫ হাজার ৭০৯ জন, অনুপস্থিত ১৫৯ জন। সাতক্ষীরায় ৯ হাজার ২৩৯ জন অংশ নেয়, অনুপস্থিত ২৬৮ জন। কুষ্টিয়ায় অংশ নেয় ১১ হাজার ২৫১ জন, অনুপস্থিত ২৭৭ জন। চুয়াডাঙ্গায় ৫ হাজার ৫৭৪ জন অংশ নেয়, অনুপস্থিত ১৫৯ জন। মেহেরপুরে অংশ নেয় ২ হাজার ২৫০ জন, অনুপস্থিত ৭৭ জন। যশোরে অংশ নেয় ১৫ হাজার ১৫৫ জন, অনুপস্থিত ৩৩৬ জন। নড়াইলে অংশ নেয় ৩ হাজার ৪৬১ জন, অনুপস্থিত ১১৭ জন। ঝিনাইদহে অংশ নেয় ১০ হাজার ৪৩৩ জন, অনুপস্থিত ৩২১ জন এবং মাগুরায় অংশ নেয় ৪ হাজার ৬৯৮ জন, অনুপস্থিত ছিল ১৬০ জন। ফাইল ছবি সংগৃহীত।

