২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতাল ও মাদ্রাসার উদ্বোধন করলেন মন্ত্রিপরিষদ সচিব

২৫০ শয্যার ডা. আনিসুজ্জামান হাসপাতাল ও মাদ্রাসার উদ্বোধন করলেন মন্ত্রিপরিষদ সচিব

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছায় নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতাল ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।

শুক্রবার বিকেলে হাসপাতালটির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক ও ডিভাইন গ্রুপের চেয়ারম্যান হাছানুজ্জামান রাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী।
ডা. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিভাগের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন মাহমুদ শওকত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মাসুদ রানা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়ারপাড়ায় নবনির্মিত ফজলুল হক দাখিল মাদ্রাসার ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে শুক্রবার সকাল সাড়ে দশটায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী। সেখান থেকে তিনি যশোর সার্কিট হাউজে যান। সংক্ষিপ্ত বিরতির পর চৌগাছায় ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *