যশোর শিক্ষা বোর্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

যশোর শিক্ষা বোর্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ জুন ২০২৬) বাদ জোহর যশোর শিক্ষা বোর্ড কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

মরহুম রাষ্ট্রপতির স্মরণে আয়োজিত এই গভীর শ্রদ্ধাপূর্ণ দোয়া মাহফিলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে অংশ নেন— যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম, বোর্ডের সচিব প্রফেসর এস.এম. মাহাবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন।

বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান, অডিট অফিসার খোরশেদ আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) কামাল হোসেন।

কর্মচারী ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান, ইউনিয়ন সদস্য দুলাল শেখ ও নজরুল ইসলামসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

দোয়া মাহফিলে আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেওয়া প্রত্যেকেই সাবেক এই রাষ্ট্রপতির দেশাত্মবোধ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *