কেন্দ্রীয় নেতৃত্বকে বরণ করে নিলেন জেলা নেতৃবৃন্দ

কেন্দ্রীয় নেতৃত্বকে বরণ করে নিলেন জেলা নেতৃবৃন্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যশোরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৭ জুন ২০২৬) বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ রূপ লাভ করায় যশোর জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।  আজ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের দড়াটানা মোড়, চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আনন্দ মিছিলে যশোর জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, “কেন্দ্রীয় যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি তৃণমূলের নেতাকর্মীদের আরও গতিশীল ও উজ্জীবিত করবে। নতুন এই নেতৃত্বের হাত ধরে আগামী দিনে দলের সমস্ত রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রাম আরও বেগবান হবে।” নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে যশোর জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *