স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ইকরামুল সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার মোঃ হাবিবুর গাইনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল, কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে উক্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি লোকাল বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে যাত্রী ইকরামুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

