৩ যুবককে গলা কেটে হত্যা !

৩ যুবককে গলা কেটে হত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিন যুবক। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে তাঁদের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বা ভোরের দিকে তাঁদের অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শীলখালীর স্থানীয় বাসিন্দা রবি আলম। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, নিহতদের মধ্যে একজন তাঁর আত্মীয়।

উদ্ধারকৃত তিনজনের বাইরেও একই এলাকা থেকে আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা। তাঁদের উদ্ধারে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহাড়ে তল্লাশি চালাচ্ছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো অস্পষ্ট।

ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *