রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার

রাস্তা থেকে তুলে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজবাড়ীতে সড়ক থেকে জোরপূর্বক তুলে নিয়ে এক ৫৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ন্যক্কারজনক অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে এক কথিত সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এই ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে মোবারক শেখকে একমাত্র এজাহারনামীয় আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি কঠোর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ওই প্রতিবন্ধী নারী তাঁর ছোট ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে ফিরছিলেন। পথে মোবারক শেখের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে কথিত এই সাধু আচমকা ওই নারীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরের ভেতর নিয়ে যায় এবং লোলুপ লালসার শিকার বানায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা তাঁর কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং জানতে পারেন যে মোবারক শেখ তাকে নির্যাতন করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহানুর রহমান সংবাদমাধ্যমকে জানান:”গ্রেপ্তারকৃত মোবারক শেখ মূলত ভণ্ড প্রকৃতির। সে নিজের ঘরের ভেতর তথাকথিত নানা রকম সাধনা করার ভং ধরে থাকত। এছাড়া তার বাড়ির সামনের রাস্তা দিয়ে কোনো স্কুলছাত্রী বা সাধারণ নারী যাতায়াত করলেই সে অত্যন্ত আপত্তিকর ও অশ্লীল অঙ্গভঙ্গি করত বলে স্থানীয়দের মাঝে তার চরম কুখ্যাতি রয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগী প্রতিবন্ধী নারীর বড় ভাইয়ের করা মামলার প্রেক্ষিতেই দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি, শনিবার রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ওই নারীর প্রয়োজনীয় ডাক্তারি (মেডিকেল) পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *