যশোরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: গুরুতর আহত ২ জন হাসপাতালে

যশোরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: গুরুতর আহত ২ জন হাসপাতালে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মোটরসাইকেল,সিএনজি ও গরুবাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুড়ামনকাটি বাগডাঙ্গা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মজনুর রহমান (৪৫) ও আবুল হক মণ্ডলের ছেলে দুলাল (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল, সিএনজি ও গরুবাহী নসিমনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মজনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *