যশোরে ইজিবাইকের ধাক্কায় হাসপাতালকর্মী নিহত

যশোরে ইজিবাইকের ধাক্কায় হাসপাতালকর্মী নিহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সাজেদা বেগম (৪৮) নামে এক হাসপাতালকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে চৌগাছা-যশোর সড়কের কপোতাক্ষ এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এদুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা ও বজলুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ডিউটি শেষে স্বামীর সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাজেদা বেগম। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ইজিবাইকটি তার ওপর দিয়ে উঠে যায় এবং তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকটি আটক করে এবং আহত অবস্থায় সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার এসআই রাজু আহম্মেদ ঘটনাস্থলে পরিদর্শন করেন। আটক ইজিবাইককে পুলিশ জব্দ করেছে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *