বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত জনবান্ধব ও গণমুখী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় এক বিশাল আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আজ রবিবার (১৪ জুন ২০২৬) সংসদে বাজেট পেশের পর পরই শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এই বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিলটি বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগআঁচড়া জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন বলেন, “একটি বৈষম্যহীন ও স্বস্তিদায়ক অর্থনীতি গড়ার লক্ষ্যে জনবান্ধব ও জনকল্যাণমুখী এমন বাজেট দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তৃণমূলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই প্রস্তাবিত বাজেটে ধনী, দরিদ্র, মধ্যবিত্তসহ দেশের সব ধরণের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটেছে।”
বাগআঁচড়ার এই মহাসড়ক কাঁপানো শুভেচ্ছা মিছিলে এবং জিরো পয়েন্টের সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহদী হাসান ও সম্মানিত সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম এবং কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন। এছাড়াও তৃণমূলের অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মীদের মধ্যে পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুলসহ শত শত সাধারণ সাধারণ মানুষ ও ব্যবসায়ী এই আনন্দ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে শামিল হন। ছবি সংগৃহীত।


