ধর্মতলায় কথার ছলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত!

ধর্মতলায় কথার ছলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দীপঙ্কর দাস (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরের থানার ধর্মতলা ছ-মিলের সামনে এ ঘটনা ঘটে। আহত দীপঙ্কর দাস যশোর শহরের আরিফপুর এলাকার বাসিন্দা এবং জীবন দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার নবাব (২২) নামে এক যুবক দীপঙ্করকে ঘটনাস্থলে ডেকে নেয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে নবাব ধারালো ছুরি দিয়ে দীপঙ্করের পেটের বাম পাশে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *