কুষ্টিয়ার ডিসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য : মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়ার ডিসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য : মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ফুলিঙ্গ ডেক্স :

সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বিতর্কিত ও মানহানিকর মন্তব্য করার জেরে আইনি বিপাকে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে এক বিতর্কিত বক্তব্য দেন আমির হামজা। তিনি দাবি করেন, জেলা প্রশাসক প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার বিনিময়ে তাঁর পদে এসেছেন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মুখে প্রশাসনের শীর্ষ কর্তাকে নিয়ে এমন তথ্যহীন মন্তব্যে শুরু হয় তীব্র সমালোচনা।

এই ঘটনায় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের রেশ ধরে এবং মানহানির অভিযোগে দায়েরকৃত মামলায় আজ সিরাজগঞ্জের আদালত এই কড়া নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রাথমিক সত্যতা এবং বক্তব্যের গুরুত্ব বিবেচনা করে বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে আইন অনুযায়ী পুলিশ তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে পারবে।

ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *