একই দিনে কুয়েত ও মালয়েশিয়া থেকে এলো ৩২ প্রবাসীর নিথর দেহ

একই দিনে কুয়েত ও মালয়েশিয়া থেকে এলো ৩২ প্রবাসীর নিথর দেহ

স্ফুলিঙ্গ ডেক্স :

বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন এখন কফিনে বন্দি। কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী নিয়মিত ফ্লাইটগুলো একাধিকবার বাতিল করা হয়। ফলে এই রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। দীর্ঘদিন কুয়েতের মর্গে পড়ে থাকার পর অবশেষে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের নিথর দেহগুলো মাতৃভূমিতে ফিরিয়ে আনা হলো।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা আরও জানিয়েছেন, কুয়েতের পাশাপাশি একই দিনে পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসেছে। একদিনে এতগুলো কফিন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

বিমানবন্দরে মরদেহগুলো বুঝে নিতে আসা স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনের মুখ দেখার সুযোগ মিললেও, তা ছিল কাঠের কফিনে বন্দি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা অনেক পরিবার। সরকারের পক্ষ থেকে এসব পরিবারের পুনর্বাসন ও দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *