আইসিইউতে অগ্নিকাণ্ড: ১০রোগীর করুণ মৃত্যু

আইসিইউতে অগ্নিকাণ্ড: ১০রোগীর করুণ মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে অন্তত ১০জন রোগীর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন রোগীদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন হাসপাতালের আরও ১১ জন কর্মী।

ভোর রাত ৩টার দিকে যখন রোগীরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আইসিইউ ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো ওয়ার্ড। হাসপাতালের কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা মিলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে থাকা ২৩ জন রোগীকে অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, স্থানান্তর করার সময় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোট ১০জন রোগী প্রাণ হারিয়েছেন।

ভয়াবহ এই ঘটনার পরপরই ওড়িশার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ওড়িশার প্রধান এই সরকারি হাসপাতালে এমন দুর্ঘটনায় পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। ১৬ মার্চ, ২০২৬

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনডিটিভি                                                                                ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *