৪৬ পিস ইয়াবাসহ সাতক্ষীরায় জাহাঙ্গীর মন্টু গ্রেফতার

৪৬ পিস ইয়াবাসহ সাতক্ষীরায় জাহাঙ্গীর মন্টু গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি:

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে সর্বমোট ৪৬ পিস ক্ষতিকর ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম মন্টু (৪৭) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গতকাল ২০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকার সময় এই সফল মাদকবিরোধী অভিযানটি চালানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি জাহাঙ্গীর আলম মন্টু সাতক্ষীরা সদর থানার উত্তর কাটিয়া গ্রামের মৃত আঃ গনি গাজীর ছেলে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা সাকিনস্থ কৈখালী ভেড়ীবাঁধের ওপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে অবস্থান করছেন— এমন একটি সুনির্দিষ্ট ও গোপন তথ্য পায় ডিবি পুলিশ। এই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. সরোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও চৌকস ফোর্সসহ ওই এলাকায় একটি বিশেষ কৌশলগত অবস্থান নেন।

অভিযান পরিচালনাকালে কৈখালী ভেড়ীবাঁধের ওপর সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরির সময় জাহাঙ্গীর আলম মন্টুকে অবরুদ্ধ করে ডিবি পুলিশ। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে মন্টুর হেফাজত থেকে লুকানো অবস্থায় ৪৬ পিস হালকা কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলম মন্টুর বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *