শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে দুই ছাত্রীকে যৌন নিপীড়ন!

শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে দুই ছাত্রীকে যৌন নিপীড়ন!

স্ফুলিঙ্গ ডেক্স :

গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে ইব্রাহিম খলিল (৩৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকার হাজী কালু মিয়া মহিলা মাদরাসায় এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোষবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, শিক্ষক ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরেই মাদরাসার ছোট ছোট শিশুদের উত্ত্যক্ত করে আসছিলেন। গত বুধবার প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন তিনি। ঘটনাটি কাউকে না বলতে ওই শিশুকে মারাত্মক ভয়ভীতিও দেখানো হয়।

পরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে একই শ্রেণীর অপর এক ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে একইভাবে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করা হয়। মাদরাসা ছুটি হওয়ার পর ওই শিশু বাড়িতে ফিরে পুরো বিষয়টি তার পরিবারকে বিস্তারিত জানায়। এতে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *