লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল বিওপির সদস্যরা একটি সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন ২০২৬) বিজিবির একটি বিশেষ আভিযানিক দল বেনাপোল সীমান্তের কৌশলগত পয়েন্টে ওত পেতে থেকে এই মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানি মালামাল প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহল দল অভিযানটি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামালের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ৪৫৮ পিস ভারতীয় চকলেট এবং ১২৭ পিস কসমেটিকস সামগ্রী আটক করা হয়। বিজিবির হিসাব মতে, আটককৃত এই চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১,০২,৩০০/- (এক লাখ দুই হাজার তিনশত) টাকা। আটককৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *