স্ফুলিঙ্গ রিপোর্ট :
অত্যন্ত আনন্দঘন পরিবেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে খুলনাস্থ র্যাব-৬ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল নিস্তার আহম্মেদ, বিজিবিএমএস-এর আমন্ত্রণে দুপুর ১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে উপস্থিত হন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোঃ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এসময় অধিনায়ক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে খুলনার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক মিলনমেলা বসে। কমিশনার মহোদয় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম,পিটিসি খুলনার কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার),কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ,বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি,কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম, পিসিজিএম, পিএসসি, বিএন,স্কুল অব লজিস্টিক এন্ড ম্যানেজমেন্ট (SOLAM) এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এ মনিরুজ্জামান, পিএসসি, বিএন।
এছাড়াও খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই উৎসবে সামিল হন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ছবি সংগৃহীত।

