স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে হামিদা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ংগা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।দগ্ধ হামিদা খাতুন বড়ংগা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানান, হামিদা খাতুনের শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।ছবি সংগৃহীত।
আরো পড়ুন


