যশোরে পুনাক-এর ঈদ উপহার পেলেন আউটসোর্সিং কর্মচারীরা

যশোরে পুনাক-এর ঈদ উপহার পেলেন আউটসোর্সিং কর্মচারীরা

স্ফুলিঙ্গ রিপোর্ট : পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোরে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রবিবার (১৫ মার্চ) দুপুরে যশোর পুলিশ লাইন্স ব্যারাক কনফারেন্স রুমে এক আনন্দঘন পরিবেশে এই উপহার তুলে দেওয়া হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের সভানেত্রী জনাব নওরিন মুন্নার সভাপতিত্বে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদ আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন দপ্তরে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের হাতে উৎসবের এই উপহার তুলে দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে পুনাক যশোরের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভানেত্রী তার বক্তব্যে বলেন, সমাজের সকল স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া পুনাক-এর একটি অন্যতম লক্ষ্য। এই উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের মুখে হাসি ফুটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৫ মার্চ, ২০২৬                                                                                                               ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *