মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মো. নওশের আলী বিশ্বাস ওরফে লস্কর বিশ্বাস (৬৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে সকাল ১০টার দিকে ধোয়াইল গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে থাকা শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির মা তামান্না খাতুন ঘরের ভেতরে ছোট সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন। শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে এলে বিষয়টি প্রকাশ পায়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

শিশুটির বাবা, যিনি একটি চায়ের দোকান পরিচালনা করেন, ঘটনার সময় কর্মস্থলে ছিলেন। তিনি জানান, বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। পরে প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের কাছে দেওয়া এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার মেয়ের বয়স মাত্র সাড়ে চার বছর। আমার বাড়ির পাশের লস্কর নামের ওই ব্যক্তি আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। আশপাশের অনেকেই ঘটনাটি দেখেছেন। একজন বাবা হিসেবে আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত লস্কর বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও শিশুদের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছিল। তবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেসব অভিযোগ ধামাচাপা পড়ে যায় বলে তারা দাবি করেন।

ঘটনার খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রতীকী-ছবি ।

আরো পড়ুন

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ ও দাহ

মহম্মদপুরে দুই ভাইয়ের দুই শিশুকন্যার মর্মান্তিক প্রয়াণ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চ...

মহম্মদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহম্মদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভায়না মোড়ের আবালপুর ড্রাগসকে ২০ হাজার টাকা জরিমানা

পড়ার চাপে নিজেকে ‘এতিম’ সাজিয়ে আত্মগোপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *