মধ্যরাতে ছাত্রদলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

মধ্যরাতে ছাত্রদলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

স্ফুলিঙ্গ ডেক্স :

 ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে ফেনীর দাগনভূঞা উপজেলার পৌরসভার জগতপুর গ্রামের ইদ্রিস পণ্ডিত বাড়িতে এই নাশকতামূলক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন হঠাৎ বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই একটি টিনশেড বসতঘর আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ঘর ও ভেতরের মূল্যবান আসবাবপত্র পুড়ে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *