“ব্যক্তি না রাষ্ট্র-কে জিতল বড় কথা নয়, নিশ্চিত হতে হবে ন্যায় বিচার”-ব্যারিস্টার কাজল

“ব্যক্তি না রাষ্ট্র-কে জিতল বড় কথা নয়, নিশ্চিত হতে হবে ন্যায় বিচার”-ব্যারিস্টার কাজল

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ) :

সমাজে ও বিচারব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের পক্ষে থেকেও আনন্দ পান একজন অ্যাটর্নি জেনারেল। আইনি লড়াইয়ে রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিক সঠিক বিচার পান, তবে সেটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আইনের শাসন ও সমগ্র বিচার ব্যবস্থার মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করা। আইনি লড়াইয়ে রাষ্ট্র জিতল নাকি ব্যক্তি জিতল, তা মুখ্য নয়; আসল বিষয় হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো কি না। বিচার বিভাগ যখন কোনো নাগরিককে তাঁর কাঙ্ক্ষিত অধিকার ও সঠিক বিচার এনে দেয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে কোনো অসন্তোষ থাকে না, বরং তা বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা কয়েক গুণ বাড়িয়ে দেয়।”

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি।

সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ মিঞা, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং জেলা বিএনপির শিল্পী বিষয়ক সম্পাদক আব্দুর সবুর খান।

সমাবেশে বক্তারা দেশে আইনের শাসন সুসংহত করা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং নাগরিক অধিকার বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

সুধী সমাবেশ শেষে বিকালে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটচাঁদপুর পৌর সভার সাবেক প্রয়াত চেয়ারম্যান একেএম সিরাজুল হক সিরু মিয়া ও প্রয়াত কামরুন্নাহার স্মৃতি গোল্ডকাফ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *