বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির প্রয়াণে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)-এর গভীর শোক

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির প্রয়াণে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)-এর গভীর শোক

প্রেস বিজ্ঞপ্তি
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান ও মুক্তিযুদ্ধের যশোরাঞ্চলের অন্যতম সংগঠক আলী হোসেন মনি আর নেই। শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলী হোসেন মনি মুক্তিযুদ্ধের সময় যশোরাঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের সংগঠন ও পরিচালনায় বিশেষ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেইউজে নেতৃবৃন্দ বলেন, আলী হোসেন মনির মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *