পাহাড়ি ‘হেয়ারপিন বাঁকে’ প্রাণ গেল ৯ পর্যটকের : নিহতদের মধ্যে ৭জনই নারী

পাহাড়ি ‘হেয়ারপিন বাঁকে’ প্রাণ গেল ৯ পর্যটকের : নিহতদের মধ্যে ৭জনই নারী

স্ফুলিঙ্গ ডেক্স :

ভারতের তামিলনাড়ু রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) কোয়েম্বাটুর জেলার ভালপারাই পাহাড়ি এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে ১৩ জন যাত্রী নিয়ে গাড়িটি ভালপারাই পাহাড়ি এলাকায় ভ্রমণে গিয়েছিল। সফর শেষে ফেরার পথে ভালপারাই-পোল্লাচি সড়কের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘১৩ নম্বর হেয়ারপিন বাঁকে’ পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার পাশের নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে কয়েকশ ফুট গভীর খাদে আছড়ে পড়ে।উদ্ধার অভিযান ও হতাহত:

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৮ জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় চালকসহ ৫ জনকে উদ্ধার করে পোল্লাচি সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে চালকসহ বাকি ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষক ছিলেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। কোয়েম্বাটুরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা— ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছবি সংগৃহীত।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *