নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্যসংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা

নজরুল বর্ষ উদযাপনে প্রাচ্যসংঘের বছরব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে সাংস্কৃতিক সংগঠন ও বহুমাত্রিক জ্ঞান চর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাচ্যসংঘের সভাপতি খবীরউদ্দিন সুইট।
গৃহীত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতার লেখা আহ্বান করা হবে। ২১ আগস্ট প্রাচ্যসংঘ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘রঙের আঁচড়ে নজরুল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
২৯ আগস্ট জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর নজরুলের কারাবরণ দিবসে প্রাচ্যসংঘের ভাসানী উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হবে বিশেষ সংগীতানুষ্ঠান।
এছাড়া ১৮ ডিসেম্বর নজরুলের কারামুক্তি দিবস উপলক্ষে মুন্সী মেহরুল্লাহ ময়দানে ‘কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববীক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি ২০২৭ ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের শতবর্ষ স্মরণে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সবশেষে ২৫ মে ২০২৭, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবতা, সাম্য ও বিদ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক গবেষক ও লেখক বেনজীন খান, অধ্যাপক আব্দুল মতিন, নুর ইসলাম, শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন, শিল্পী আলমগীর হোসেন,
কবি সেলিম রেজা সেলিম, শহিদ জয়, শহিদুল ইসলাম দইচ, নিত্যানন্দ পাল, মাহবুব লাইগার, অনিক মাযহার, তোফাজ্জল হোসেন মানিক। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *