তোপের মুখে যশোর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই প্রভাবশালী নেতা

তোপের মুখে যশোর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই প্রভাবশালী নেতা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রমে বাধা প্রদান এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে চরম অসৌজন্যমূলক ও উগ্র আচরণের অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বুধবার (১০ জুন ২০২৬) পৃথক দুটি সাংগঠনিক নোটিশের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট সংগঠন।

শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন— যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য হামিদুর রহমান রাজীব।

যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত  ৯ জুন সন্ধ্যায় যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, তখন তাঁদের সাথে মারাত্মক অসদাচরণ করেন নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ। এছাড়া তাঁর বিরুদ্ধে বেশ কিছু সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগও সংগঠনের হাইকমান্ডের নজরে এসেছে। এসব ন্যাক্কারজনক ঘটনায় সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুমন আহমেদকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শামীম আখতার স্বাক্ষরিত পৃথক এক নোটিশে হামিদুর রহমান রাজীবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, রাজীবের অপেশাদার ও উগ্র কর্মকাণ্ডে সংগঠনের দীর্ঘদিনের সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্যসচিব রাজিদুর রহমান সাগরের কাছে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের সচেতন রাজনৈতিক মহল মনে করছেন, অপরাধ বা অসদাচরণের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর এমন দ্রুত ও সাংগঠনিক অ্যাকশন স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না: চাকুসহ পুলিশের হাতে যুবক আটক

যশোরে ডিবি ও কসবা ফাঁড়ির অভিযান : ৯০ পিস ইয়াবাসহ জালে ২ মাদক কারবারি!

অভয়নগরে ইউপি সদস্যকে হত্যাচেষ্টা মামলা : ৩ আসামির সশ্রম কারাদণ্ড, খালাস ৪

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ মিছিল

যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি

মধ্যরাতে হঠাৎ রাস্তায় জেলা পুলিশ সুপার!

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জন ডেঙ্গু আক্রান্ত : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১৯ জন!

ইয়াবা ও বিক্রির নগদ টাকাসহ চিহ্নিত মাদক কারবারি মিন্টু ধরা !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *