স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর জেলা সিভিল সার্জনের উদ্যোগে প্রাঙ্গণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা.মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাদশা ফয়সাল ইনস্টিটিউট সংলগ্ন ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আনিছুর রহমান মুকুলসহ জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ছবি সংগৃহীত।
আরো পড়ুন


