কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার এক নৃশংস ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সাথে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে পোনা খাতুনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। সোমবার রাতেও তাদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে স্ত্রী পোনা খাতুন পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর ওপর আক্রমণ করেন এবং গোপনাঙ্গ কেটে দেন।

উজ্জ্বলের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত স্ত্রী পালানোর চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় উজ্জ্বলকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *