‘৭বছরের জুলুম আর সইতে পারছি না’

‘৭বছরের জুলুম আর সইতে পারছি না’

স্ফুলিঙ্গ ডেক্স :

দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমা (শিমলা) আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুরে বাবার বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সীমা।

অসুস্থ হওয়ার কিছু সময় আগে সীমা নিজের ফেসবুক পেজে একটি মর্মান্তিক স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার দীর্ঘদিনের ‘মানসিক যন্ত্রণা’ ও দাম্পত্য জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সীমা লিখেছেন, গত ৭ বছর ধরে চলা ‘অন্যায় ও জুলুম’ তিনি আর সহ্য করতে পারছেন না এবং একটু শান্তিতে ঘুমাতে চান। স্ট্যাটাসে তিনি কয়েকজন সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে গুরুতর অভিযোগ তোলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সীমা গত কয়েকদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। কিন্তু সোমবার তিনি অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে এম আজাদ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সীমার আইসিইউতে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, বর্তমানে সীমার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে, ঘটনার পর থেকেই হাসপাতালের আইসিইউর সামনে শিবলী সাদিকের মা ও ঘনিষ্ঠ স্বজনদের ভিড় করতে দেখা গেছে। উল্লেখ্য,শিবলী সাদিকের সঙ্গে ২০১৯ সালের ৮ জুন খাদিজা মল্লিক সীমুর তার বিয়ে হয়। এর আগে ২০১১ সালে সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে তার বিয়ে হলেও ২০১৬ সালে পারিবারিক সমঝোতায় তাদের বিচ্ছেদ ঘটে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *