১৬ বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

১৬ বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশের শিশু-কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ‘লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব এবং বিটিআরসি-র চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এ বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিটসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নোটিশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়

  • শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি: অতিরিক্ত আসক্তির ফলে শিশুরা তাদের শৈশব হারাচ্ছে এবং খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়ছে।

  • মূল্যবোধের অবক্ষয়: পর্নোগ্রাফির সহজলভ্যতা এবং ভুল তথ্যের বিস্তারে শিশু-কিশোরদের মেধা ও নৈতিকতায় মারাত্মক কুপ্রভাব পড়ছে।

  • অপরাধে সম্পৃক্ততা: ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে কিশোররা দলবদ্ধ অপরাধ বা ‘গ্যাং কালচার’-এর মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

  • অভিভাবকদের সীমাবদ্ধতা: দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা সন্তানদের এই আসক্তি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।

আইনি নোটিশে দাবি করা হয়, এসব মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুল-কলেজে যাওয়ার প্রতি অনীহা তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় মেধার ক্ষতি করছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *