স্ফুলিঙ্গ ডেক্স :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ৩টার দিকে সারজিস আলম হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে কালক্ষেপণ না করে দ্রুত তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। হঠাৎ এই অসুস্থতায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করছেন। তবে তাঁর অসুস্থতা কতটা গুরুতর, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ফাইল ছবি


