স্বাধীনতাকে বিতর্কিত করার অপচেষ্টা কখনো সফল হবে না

স্বাধীনতাকে বিতর্কিত করার অপচেষ্টা কখনো সফল হবে না

শহিদ জয়:

যশোর শহরের বেজপাড়া শহীদ সুধীর ঘোষ মন্দির প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেজপাড়া অঞ্চলের শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি শিক্ষাবিদ নার্গিস ইসলাম। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বক্তব্য প্রদান করেন।
দেবব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, সাংবাদিক সাজেদ রহমান, সাবেক কাউন্সিলর মাসুম এবং শহীদ ওমর ফারুকের ভাই অ্যাডভোকেট শাহিনুর রহমান আসাদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, যেখানে সমাজের সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিলেন। শহীদরাও ছিলেন বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ। তারা আরও বলেন, স্বাধীনতাকে বিতর্কিত করার অপচেষ্টা কখনো সফল হবে না এবং যারা এ ধরনের অপপ্রচার চালায়, তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করা হবে।
সভায় শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *