সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে ধর্ষণ !

সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে ধর্ষণ !

স্ফুলিঙ্গ ডেক্স :

নাটোরের বড়াইগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার প্রলোভন দেখিয়ে এক শিক্ষানবিশ নারী কণ্ঠশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই গানের শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার মশিন্দা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বনপাড়া পৌর এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত মিঠুন মোল্লার (২৬) কাছে গান শিখতেন। বুধবার রাতে মশিন্দা গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে যান মিঠুন। সন্ধ্যায় মশিন্দা বাজারে নিজের দোকানের ভেতর নিয়ে গিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শিক্ষক মিঠুন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত মিঠুন মোল্লার বড় ভাই খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্ত মিঠুন মোল্লা এখনো পলাতক রয়েছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, মামলা নথিভুক্ত করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামীকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *