সভাপতি মুরাদ,সাধারন সম্পাদক সুমন 

সভাপতি মুরাদ,সাধারন সম্পাদক সুমন 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :

দৈনিক সাগরকুল কলাপাড়া উপজেলা প্রতিনিধি রাসেল কবির মুরাদকে সভাপতি ও এটি এন বাংলার উপকূল প্রতিনিধি ও দেশ রূপান্তর উপজেলা প্রতিনিধি  আরিফ সুমনকে সাধারণ সম্পাদক করে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিবার সন্ধ্যার পরে লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সম্মতিক্রমে ০৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
সিনিয়র সহ-সভাপতি আসলাম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক সৌমিত্র  হাওলাদার সুমন, সাংগাঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক আফতাব হোসেন, কার্য নির্বাহী সদস্য কবির তালুকদার, মিজানুর রহমান বুলেট ও মনিরুল ইসলামকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন  কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক অমল মুখার্জী , সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আন, মহিপুর প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মাহাতাব হাওলাদার , কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি মোহসীন পারভেজ সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *