রাতের আঁধারে ৩ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

রাতের আঁধারে ৩ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই পৈশাচিক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—ওই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং মাত্র ৩ বছর বয়সী শিশুকন্যা সাদিয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বসতবাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সবাইকে গলা কেটে হত্যা করে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের চারজনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *