রাইস কুকারে প্রাণ গেল ২৬ বছরের গৃহবধূ আফরোজার

রাইস কুকারে প্রাণ গেল ২৬ বছরের গৃহবধূ আফরোজার

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ :

বাড়িতে রাইস কুকারে ভাত চড়িয়েছিলেন তরুণী গৃহবধূ আফরোজা খাতুন (২৬)। কিন্তু সেই রান্নাই যে তাঁর জীবনে শেষ রান্না হবে, তা কে জানত! রাইস কুকার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত আফরোজা ওই গ্রামের বাসিন্দা শামীম হোসেনের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যায় রাইস কুকারে চাল তুলে দিয়ে পাশের ঘরে যান আফরোজা। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে পোড়া গন্ধ ভেসে এলে তিনি তড়িঘড়ি ছুটে যান। রাইস কুকারের ঢাকনা খোলার সাথে সাথেই শক্তিশালী বিদ্যুৎস্পৃষ্টে নিচে লুটিয়ে পড়েন তিনি। এ সময় কুকারের ফুটন্ত গরম পানি তাঁর গায়ের ওপর পড়ে শরীর দগ্ধ হয়।

পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তবে রাত ৮টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. ছোঁয়া ইসরাইল জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্টে ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

"ব্যক্তি না রাষ্ট্র-কে জিতল বড় কথা নয়, নিশ্চিত হতে হবে ন্যায় বিচার"-ব্যারিস্টার কাজল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ায় কালীগঞ্জে রাশেদ খাঁনকে সংবর্ধনা

স্টেশনে ট্রেন ফেলে হুট করেই উধাও চালক!

এনসিপি দেশে ‘নতুন বন্দোবস্তের’ নামে ‘নতুন ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে –ঝিনাইদহে রাশেদ খাঁন

১২২ বোতল স্কাফ সিরাপ ও অস্ত্রসহ আটক ১

যশোরে ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত : হাসপাতালে চিকিৎসাধীন ২৬

হাসপাতালে সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের তাগিদ সমন্বয় সভায়

কোটচাঁদপুরে লিজের অজুহাতে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ!

ঝিনাইদহের সাবেক বিতর্কিত ডিসি সরোজ কুমার নাথকে বাধ্যতামূলক অবসর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *