যশোরে ভেজাল দুধ তৈরির অপরাধে ৬জন আটক

যশোরে ভেজাল দুধ তৈরির অপরাধে ৬জন আটক

স্ফুলিঙ্গ ডেক্স : আজ ০৯/০৩/২০২৬ তারিখ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে র‍্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কেশবপুর এর একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে একটি সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ০৬ সদস্যকে আটক করা হয়।

এসময় গরুর দুধে জেলি, সয়াবিন তেল, সোডা ও অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরির অপরাধে পাঁচজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল কেমিক্যাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

তথ্য ও ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *