মিথ্যা মামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শহিদ জয়:

বেনাপোলে জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তা অবৈধ ভাবে দখল করে ভবণ নির্মাণে বাঁধা দেওয়ায় মাসুম (৪০) এর বিরুদ্ধে সন্ত্রাসী হামলাসহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার( ৩১ মার্চ) সকালে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এই দাবী করেন মোঃ সাইফুল ইসলাম। অভিযুক্ত মাসুম বেনাপোল পৌরসভাধীন ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান,যশোর জেলার শার্শা থানার ৮৮ নং ভবেড়বেড় মৌজায় সি এস খতিয়ান ০২,এস এ খতিয়ান নং-০১,সি এস ও এস ২৮২ নং দাগে ৪১ শতক জমি সিএস ও এস এ ম্যাপে রাস্তা হিসাবে নির্দিষ্টকরণ থাকা দৃষ্ট হয়। চলতি মাঠ জরিপ রেকর্ড আমলে এস এ২৭৪ দাগের আংশিক জমি ও এস এ ২৮২ দাগের আংশিক জমি একলপ্তে কিস্তয়ার হইয়া আরএস ৬২১ দাগ সূচীত সরকারি জমি সরকারের নামে রেকর্ড না হয়ে আর এস ৬২৪,২৮২,৮৮১ নং খতিয়ানে যথাক্রমে লাল মিয়া,বরু বিবি,নবিছন,আনোয়ার হোসেন দেলোয়ার,নুর ইসলাম ও মনোয়ারার খাতুন এর নামে আর এস রেকর্ড হয়েছে। অভিযুক্ত মাসুম বেনাপোল বাজার মসজিদের দক্ষিনপূর্ব পাশে ৬শতক জমি ক্রয় করে অন্যায় ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ২৮২ দাগের জমির মধ্যে ২শতক জমিতে অনুপ্রবেশ করে ভবন নির্মানের কাজ শুরু করেছে।এর ফলে আমাদের ১০টি পরিবারের আনুমানিক ৪৫জন সদস্যের দীর্ঘ ৩০বৎসরের অধিককাল সময় ধরে চলাচলের রাস্তা অবরুদ্ধ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলো স্তানীয় ভূমি অফিস,বেনাপোল পৌরসভা,উপজেলা ভূমি অফিস ও যশোর জেলা প্রশাসক বরাবর একাধিকবার লিখিত আবেদন করেও প্রতিকার পাইনি। শেষ অবধি প্রতিকার পাওয়ার লক্ষ্যে আমরা বিজ্ঞ আদালতের শরনাপন্ন হয়ে গত ৮/০২/২০২৬ ইং তারিখে ১৪৪ধারা জারির আবেদনসহ দেওয়ানি মোকাদ্দামা দায়ের করি যাহার বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। এতে মাসুম ক্ষিপ্ত ও প্রতিহিংসা পরায়ন হইয়া গত ১২ই মার্চ তারিখে বিজ্ঞ আদালতে মোট ৩জনকে আসামী করে ১০লাখ টাকা চাঁদা দাবীর সাজানো মামলা দায়ের করেন। পরদিন ১৩ই মার্চ ২৬ইং তারিখ রাতে সাইফুল ও তার ভাই-বোনের উপর মাসুমের ভাড়া করা সন্ত্রাসীরা অতির্কিত হামলা চালিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সন্ত্রাসী হামলা ঘটনায় থানায় অভিযোগ দিলেও মাসুম প্রভাবশালী হওয়ায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উল্টো মাসুমের চাঁদা দাবীর সাজানো মামলার তদন্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের সাবইন্সেপেক্টর মামুন মাসুমের পক্ষ নিয়ে ভুক্তভোগীদের জেল খাটানোর ভয় দেখাচ্ছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা হতে অব্যাহতি,সরকারী জমি উদ্ধার করে চলাচলের রাস্তা অবমুক্ত করা ও সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচারসহ নিরাপত্তার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলো শেখ বিল্লাল হোসেন,মোঃ সুজায়েত উল্লাহ,শাহানারা খাতুন ও মর্জিনা বেগম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *