মা-মেয়ের মরদেহ গহীন অরণ্য থেকে উদ্ধার

মা-মেয়ের মরদেহ গহীন অরণ্য থেকে উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স : বান্দরবানের পাহাড়ি অরণ্যে মিলল মা ও চার বছর বয়সী এক শিশুর নিথর দেহ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকার একটি গভীর পাহাড়ের পাদদেশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যের দানা বেঁধেছে।

নিহতরা হলেন—বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিমিডলু পাড়ার বাসিন্দা ঙোসানু মারমা (২২) এবং তার চার বছর বয়সী শিশু কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত থেকেই তারা নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। আজ সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, পাহাড়ের চূড়া থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এদিকে, এই হৃদয়বিদারক ঘটনায় জড়িত কেউ থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *