ভাসমান সেতু ভেঙে ৩শিশুর মৃত্যু, নিখোঁজ ২

স্ফুলিঙ্গ ডেক্স : ২১ মার্চ ২০২৬

​জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিল আজন্ম বিষাদে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়ার ঘটনায় ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও ২ শিশু। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো—ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার কন্যা মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার বড় বোন খাদিজা (১২)। এ ঘটনায় শান্তি নামে আরও এক শিশু গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতুটিতে ভিড় করেন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে অসংখ্য মানুষ নদের পানিতে পড়ে যান। বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ শিশু নদের প্রবল স্রোতে তলিয়ে যায়।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। বিকেলের দিকে ৩ শিশুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ জনের এখনও সন্ধান মেলেনি। নিখোঁজদের উদ্ধারে ব্রহ্মপুত্র নদে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

ঈদের এই দিনে ৩ শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নদীতীর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *