শহিদ জয় :
ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) প্রতিনিধি দল রোববার বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এনডিসি দলের সদস্যরা বেনাপোল আইসিপি ও স্থলবন্দর ঘুরে দেখেন। মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য এ পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
এ সময় খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে তারা বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।
ছবি-সংগৃহীত

