পুলিশকর্তার স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

পুলিশকর্তার স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

যশোরে তদন্ত কর্মকর্তাকে ফেসবুক হুমকি: মেহের আলী হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা?

স্ফুলিঙ্গ রিপোর্ট ; যশোরে কুয়েত প্রবাসী মেহের আলী হত্যা মামলার তদন্তকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে একটি স্বার্থান্বেষী মহল। এবার সরাসরি মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিদেশ থেকে ফেসবুক লাইভে এসেও প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

​এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি করেছেন মামলার বাদী আব্দুর রহমান এবং তৎকালীন তদন্ত কর্মকর্তা ও বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত এসআই মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন।

অভিযোগ উঠেছে, মামলার আসামি তারেক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর থেকেই তদন্ত ভিন্ন খাতে নিতে মরিয়া হয়ে ওঠেছে একটি চক্র। জিডির তথ্য অনুযায়ী, পলাতক আসামি আজিজুর রহমান রতন প্রবাসে বসে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি দিচ্ছেন। এমনকি গত ৬ মার্চ তিনি গোপনে যশোরে এসে মামলার বাদী ও সাক্ষীদের ক্ষতি করার জন্য গোপন বৈঠক করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসআই মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন তার জিডিতে জানিয়েছেন, বর্তমানে তিনি ও তার মেয়ে যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বসবাস করছেন। অভিযুক্তরা তাদের গতিবিধি নিয়মিত নজরদারি করছেন, যা তাদের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এই চক্রের সাথে স্থানীয় এক কোচিং শিক্ষকও জড়িত বলে অভিযোগে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *