স্ফুলিঙ্গ ডেক্স :
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মাদক নির্মূলে রাজনীতিবিদদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার আশেপাশে বসা প্রায় ৯০ শতাংশ ব্যক্তিই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত। এমতাবস্থায় তিনি নিজে কীভাবে মাদকবিরোধী বক্তব্য দেবেন, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি আরও মন্তব্য করেন যে, অনেক নেতা জনসমক্ষে এলাকা মাদকমুক্ত করার অঙ্গীকার করলেও পর্দার আড়ালে তারা নিজেরাই মাদক সেবন করেন।
সংসদ সদস্য তার বক্তব্যে উল্লেখ করেন যে, সমাজের মানুষ যখন প্রকৃত অর্থে শিক্ষিত ও বিবেকবান হবে, তখনই এই ধরনের ভণ্ডামি ধরা সম্ভব হবে। তিনি একটি উদাহরণ টেনে বলেন, বর্তমান সমাজে মাদক নিয়ে কাউকে শাসন করতে গেলে উল্টো শুনতে হয় যে শাসনকর্তার নিজের সন্তানও মাদকাসক্ত।
এই সত্যনিষ্ঠ ও বিস্ফোরক মন্তব্যটি প্রকাশিত হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।


